হুন্দাইয়ের নতুন বৈদ্যুতিক এসইউভি ‘এলেক্সিও’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৮, | ১৯:১৭:২০ |
দক্ষিণ কোরিয়ার অটোমোবাইল জায়ান্ট হুন্দাই তাদের নতুন বৈদ্যুতিক এসইউভি ‘এলেক্সিও’ উন্মোচন করেছে। এই গাড়ি কেবল চীনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে গাড়িটির দেখা পাওয়া গেছে, যা গাড়িপ্রেমীদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

‘এলেক্সিও’ মূলত বেইজিং-হুন্দাইয়ের যৌথ উদ্যোগে তৈরি একটি গাড়ি। এটি বিশেষভাবে চীনের ক্রেতাদের চাহিদা ও পছন্দ অনুযায়ী ডিজাইন করা হয়েছে। তবে হুন্দাই অস্ট্রেলিয়ার সিইও ডন রোমানো আগে ইঙ্গিত দিয়েছিলেন যে, গাড়িটি অস্ট্রেলিয়াতেও আসতে পারে। মেলবোর্নের রাস্তায় একটি পণ্যবাহী ট্রাকে গাড়িটি দেখা যাওয়ার পর সেই জল্পনা সত্যি হলো। হুন্দাই নিশ্চিত করেছে, ২০২৬ সালের শুরুর দিকে অস্ট্রেলিয়ায় গাড়িটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। হুন্দাইয়ের বিখ্যাত ই-জিএমপি প্ল্যাটফর্মে তৈরি এই গাড়িতে রয়েছে ৮৮.১ কিলোওয়াট-আওয়ারের শক্তিশালী ব্যাটারি। প্রতিষ্ঠানটির দাবি, একবার পূর্ণ চার্জে এটি প্রায় ৭২২ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। গাড়িটি ফাস্ট চার্জিং সমর্থন করে। ফলে মাত্র ২৭ মিনিটে এর ব্যাটারি ৩০ থেকে ৮০ শতাংশ চার্জ করা সম্ভব।

গাড়িটির ভেতরে চীনের অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া রয়েছে। এতে হুয়াওয়ের অ্যাডভান্সড ড্রাইভার-অ্যাসিস্ট্যান্স সিস্টেম ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২৯৫ চিপ ব্যবহার করা হয়েছে। চালক ও যাত্রীদের জন্য ড্যাশবোর্ডে রয়েছে ২৭ ইঞ্চির বিশাল ৪কে ডিসপ্লে।

লম্বায় ৪ হাজার ৬১৫ মিলিমিটারের এই গাড়িটি আকারে টেসলা মডেল ওয়াই-এর চেয়ে কিছুটা ছোট। তবে এটি বিওয়াইডি অ্যাটো-৩-এর সমান। অস্ট্রেলিয়ার বাজারে এটি টেসলা ও জিলির বৈদ্যুতিক গাড়ির সঙ্গে কড়া প্রতিযোগিতা করবে বলে ধারণা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ায় গাড়িটির দাম এখনো ঘোষণা করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি হুন্দাই আয়োনিক-৫-এর চেয়ে সাশ্রয়ী হবে। চীনে এর প্রাথমিক দাম প্রায় ১৬ হাজার ৯০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকা। হুন্দাই জানিয়েছে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে গেলেও নকশাগত কারণে এটি এখনই ‘গ্লোবাল মডেল’ হিসেবে সব দেশে পাওয়া যাবে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...