✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রয়াত ভাস্কর মৃণাল হকের জীবনী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-২২, | ১০:৫৫:৩৯ |

না ফেরার দেশে চলে গেছেন খ্যাতিমান ভাস্কর মৃণাল হক। শুক্রবার (২১ আগস্ট) দিনগত রাত ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

জানা গেছে, মৃণাল হক ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার রাতে সুগার লেভেল ও অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় অচেতন হয়ে পড়লে মৃণাল হককে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এ সময় হাসপাতালে ভর্তি করার আগে প্রাথমিক পরীক্ষা করে চিকিৎসকরা জানান যে তিনি আগেই মারা গেছেন।

উল্লেখ্য, মৃণাল হক রাজধানীর বলাকা, রাজসিক, কোতায়ালসহ বিভিন্ন ভাস্কর্যের জন্য পরিচিত৷

মৃণাল হক ১৯৫৮ সালের ৯ সেপ্টেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ভর্তি হন।

১৯৮৪ সালে তিনি মাস্টার্স সম্পন্ন করেন।

১৯৯৫ সালে মৃণাল হক আমেরিকায় পাড়ি জমান এবং সেখানে তার প্রথম কাজ শুরু করেন। নিউইয়র্ক সিটিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে তার প্রথম প্রদর্শনী প্রদর্শিত হয়। তিনি নিউইয়র্কে এত বেশি কাজ করেন যে নিউইয়র্কের সরকারি টিভি চ্যানেলে তার একটি সাক্ষাৎকার ২৬ বার এবং সিএনএন চ্যানেলে ১৮ বার প্রচারিত হয়।

২০০২ সালে মৃণাল দেশে ফিরে আসেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন। একই বছর তিনি নিজ উদ্যোগে নির্মাণ করেন মতিঝিলের বলাকা ভাস্কর্যটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..