সর্বশেষ :
টুংটাং শব্দে মুখর টাঙ্গাইলের কামারপল্লী মধ্যপ্রাচ্যে আমেরিকার জন্য কোনো নিরাপদ আশ্রয় থাকবে না, খামেনির হুঁশিয়ারি দুবাইয়ে গাড়ির ধাক্কায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু মার্কিন ড্রোন ভূপাতি করে এফ-৩৫ যুদ্ধবিমানে ইরানের গুলি যুক্তরাষ্ট্রের আপত্তিতে ইরানকে আতিথ্য দেবে মেক্সিকো এক ঘণ্টা বন্ধ থাকার পর সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক যানজট নিয়ন্ত্রণে মহাসড়ক-সেতুর টোল প্লাজায় বিজিবি মোতায়েন ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে বিশেষ নজরদারি, ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবে জরুরি টিম ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় একই প‌রিবা‌রের ৩ জন নিহত পিকআপের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত

সিএমএইচ এ গুরুতর অসুস্থ ফেরদৌস ওয়াহিদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-২১, | ১০:৪৭:৩৪ |

গুরুতর অসুস্থ দেশের খ্যাতনামা সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফেরদৌস ওয়াহিদকে হাসপাতলে নেয়া হয় বলে জানিয়েছেন তার সহকারী মোশারফ।

গণমাধ্যমকে মোশারফ বলেন, প্রায় এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছেন ফেরদৌস ওয়াহিদ। সপ্তাহখানেক আগে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার নমুনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট করোনাভাইরাস ‘নেগেটিভ’ আসে। কিন্তু জ্বর কমছে না। তাই চিকিৎসকের পরামর্শে বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পীকে হাসপাতালে নেয়া হয়েছে। আবারও করোনা টেস্টের জন্য তার নমুনা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিগত চার দশকেরও বেশি সময় ধরে সংগীত ভুবনের সঙ্গে যুক্ত ফেরদৌস ওয়াহিদ। দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। তার গান– ‘এমন একটা মা দে না’, ‘মামুনিয়া’ মানুষের মুখে মুখে এখনও বাজে।

৬৭ বছর বয়সী এ সংগীতশিল্পী কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..