✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এন-বক্সের ইভি সংস্করণ আনছে হোন্ডা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২২, | ১২:১৭:২৬ |
জাপানের সবচেয়ে বেশি বিক্রি হওয়া মিনি গাড়ি এন-বক্সের একটি বিদ্যুচ্চালিত সংস্করণ আনার পরিকল্পনা করছে হোন্ডা মোটর। ২০২৭ অর্থবছর নাগাদ মডেলটি বাজারে আসতে পারে। জাপানে ইভির গ্রহণযোগ্যতা তুলনামূলক ধীর হলেও এ উদ্যোগ সে গতি কিছুটা বাড়াতে পারে বলে অভিমত সংশ্লিষ্টদের।


কেই শ্রেণীর মিনি গাড়ি হিসেবে ২০১১ সালে এন-বক্স বাজারে আনে হোন্ডা। গত বছর এ মডেলের দুই লাখের বেশি গাড়ি বিক্রি হয়েছে, যা টয়োটা করোলাকেও ছাড়িয়ে গেছে। টানা তৃতীয় বছর এটি জাপানের সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেলের অবস্থান ধরে রেখেছে।


ভেতরে প্রশস্ত জায়গা ও তুলনামূলক কম দামের কারণে এন-বক্স ক্রেতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। গাড়িটির প্রারম্ভিক মূল্য প্রায় ১৭ লাখ ইয়েন বা ১১ হাজার ডলারের সমপরিমাণ। এক যুগের বেশি সময়ে মডেলটির সম্মিলিত বিক্রি প্রায় ৩০ লাখ ইউনিটে পৌঁছেছে।

ইভি সংস্করণের এন-বক্সের রেঞ্জ ও দাম এখনো চূড়ান্ত হয়নি। হোন্ডা একই সঙ্গে পেট্রলচালিত মূল সংস্করণের বিক্রি চালিয়ে যাওয়ার পরিকল্পনাও করছে।

মিনি গাড়ি বা কেই কার জাপানের একটি বিশেষ মানদণ্ডের আওতাভুক্ত। এ গাড়ির প্রস্থ সর্বোচ্চ ১ দশমিক ৪৮ মিটার, দৈর্ঘ্য ৩ দশমিক ৪ মিটার এবং উচ্চতা দুই মিটারের বেশি হতে পারে না।

জাপানে ইভি সংস্করণে মিনি কেনার সময় সরকারি ভর্তুকি পাওয়া যায়। সাধারণত বড় গাড়ির তুলনায় যেকোনো মিনি গাড়িতে কম কর দিতে হয়।

জাপানে নতুন গাড়ির বাজারে ইভির হিস্যা এখনো মাত্র প্রায় ২ শতাংশ, যা উন্নত অর্থনীতির দেশগুলোর মধ্যে সবচেয়ে কম। তবে ইভি মিনি গাড়ি ধীরে ধীরে বাজার জায়গা করে নিচ্ছে। ২০২৪ সালে নিশান সাকুরা ও মিৎসুবিশি ইকে এক্স দুটি মডেল মিলেই জাপানের মোট ইভি বিক্রির ৪০ শতাংশের বেশি দখল করে।

ইভির সীমিত রেঞ্জ মিনি গাড়ির ক্ষেত্রে বড় সমস্যা নয়। কারণ এ গাড়িগুলো মূলত শহরের ভেতর চলাচলে ব্যবহার হয়।

এদিকে ইভি বাজারে মিনি গাড়ির প্রতিযোগিতা দ্রুত বাড়ছে। চীনের শীর্ষ ইভি নির্মাতা বিওয়াইডি হোন্ডার আগেই আগামী গ্রীষ্মে নতুন মডেল বাজারে আনতে যাচ্ছে। পাশাপাশি সুজুকি মোটরও ২০২৬ অর্থবছর বা তার পরের কোনো সময়ে একটি মিনি গাড়ির ইভি সংস্করণ চালুর পরিকল্পনা করছে। —খবর নিক্কেই এশিয়া

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..