✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

কাউখালীতে মোটরসাইকেলচাপায় স্কুলছাত্রী নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০২, | ০৭:৪০:৫৮ |

পিরোজপুরের কাউখালীতে মোটরসাইকেল চাপায় সামিয়া আক্তার (৭) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুরের দিকে কাউখালী-ভিটাবাড়িয়া সড়কের চিরাপাড়া সরদারের বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রী স্থানীয় চিড়াপাড়া গ্রামের দুলাল মোল্লার মেয়ে। সে চিরাপাড়া এম-ই-সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানায়, হাসপাতালে চিকিৎসা শেষে মায়ের সঙ্গে অটোরিকশা করে বাড়ি ফিরছিল সামিয়া আক্তার। বাড়ির সামনে এলে মা রিকশার ভাড়া দেওয়ার সময় পেছন থেকে একটি বেপরোয়া মোটরসাইকেল সামিয়াকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সামিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সময় এলাকাবাসী মোটরসাইকেল চালকসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান বলেন, ‘অভিযুক্ত তিনজনকে আটক করা হয়েছে। নিহত স্কুল ছাত্রীর পরিবারের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

-পিরোজপুর প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..