✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-১৯, | ১৭:২১:৩৪ |
দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে বলেন, ‘উনি কাল আবেদন করেছিলেন। আমার জানামতে হয়ে গেছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় ১৮ বছর লন্ডন থাকার পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন।


সেজন্য বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ট্রাভেল পাস নিতে দূতাবাসে আবেদন করেন। পরে শুক্রবার (১৯ ডিসেম্বর) সেই ট্রাভেল পাস হাতে পেয়েছেন তিনি।
এদিকে, বিএনপি চেয়াপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানিয়েছেন, মেয়েকে (জাইমা রহমান) সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করবে।

২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে তার দেশে ফেরা নিয়ে ছিল নানা জল্পনা-কল্পনা। ২৩ নভেম্বর তার মা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর দেশে ফেরার বিষয়টি একক সিদ্ধান্ত নয় বলে বার্তাও দেন তিনি। তবে ১২ ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..