✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ফিফা ‘দ্য বেস্টে’ মেসি যাদের ভোট দিলেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-১৮, | ০৪:৫৮:৪৩ |

এ বছরের সালের ফিফা ‘দ্য বেস্ট’ পুরস্কারে ওসমান দেম্বেলের জয় এবং নারী বিভাগে আইতানা বোনমাতির টানা তৃতীয়বারের মতো সেরার স্বীকৃতির পর ফুটবল ভক্তদের নজর, তারকা ফুটবলাররা কাদের দিয়েছেন ভোট। জানা গেছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির পছন্দও।

 

যাদের ভোট দিলেন মেসি
১৮ বছর পর প্রথমবারের মতো ফিফা দ্য বেস্টের মনোনয়নে নাম নেই মেসির। তবে আগ্রহ নিয়েই ভোট দিয়েছেন তিনি। বর্ষসেরা খেলোয়াড় বিভাগে মেসির প্রথম পছন্দ ছিলেন ওসমান দেম্বেলে। দ্বিতীয় স্থানে তিনি রেখেছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে এবং তৃতীয় স্থানে তরুণ প্রতিভা লামিনে ইয়ামালকে। খবর গালফ নিউজের। 

 

‘কোচ অব দ্য ইয়ার’ বিভাগে মেসি প্রথম স্থানে ভোট দিয়েছেন পিএসজির লুইস এনরিকেকে, দ্বিতীয় স্থানে বার্সেলোনার হানসি ফ্লিককে এবং আর্সেনালের মিকেল আরতেতাকে তৃতীয় স্থানে।

সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে গোলরক্ষক বিভাগে তার পছন্দ নিয়ে। সাবেক পিএসজি সতীর্থ জিয়ানলুইজি দোন্নারুম্মাকে মেসি রেখেছেন প্রথম স্থানে, নিজের দেশ আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজকে দ্বিতীয় এবং রিয়াল মাদ্রিদের থিবো কুর্তোয়াকে তৃতীয় স্থানে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..