✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-১৭, | ১৪:২৭:২৪ |

টানা দুই জয়ে সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সমান দুই ম্যাচ জেতায় শ্রীলঙ্কান  যুবারাও ছিল গ্রুপ সেরার লড়াইয়ে। তবে দুই দলের মুখোমুখি লড়াইয়ে লঙ্কানদের কোনো পাত্তাই দেয়নি লাল-সবুজের দল। ৩৯ রানের জয়ে অপরাজিত দল হিসেবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠল আজিজুল হাকিম তামিমের দল।

 
 

বুধবার (১৭ ডিসেম্বর) টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৬.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৫ রান করে বাংলাদেশের যুবারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন ওপেনার জাওয়াদ আবরার। জবাবে ৪৯.১ ওভারে ১৮১ রান করে অলআউট হয় শ্রীলঙ্কা। লাল সবুজদের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ।

 

নিয়ম অনুযায়ী, এক গ্রুপের চ্যাম্পিয়ন অন্য গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে সেমিফাইনালে লড়বে। তাই বি গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ খেলবে এ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের বিপক্ষে। আর লঙ্কান যুবারা খেলবে‘এ’ গ্রুপের অপরাজিত দল ভারতের বিপক্ষে। দুবাইয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) হবে দুই সেমিফাইনাল। এরপর ২১ ডিসেম্বর ফাইনালে মাঠে নামবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..