✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

খুলনায় করোনায় আরও একজনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-৩১, | ০৮:৩৬:৫৪ |

খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা আড়াইটার দিকে মো. রকমান (২৫) নামের এ ব্যক্তি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে গত দুই দিনে দুজন এবং এ বছর (২০২৫) জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনা মেডিক্যালে মোট চারজনের মৃত্যু হলো করোনায়।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) এবং করোনার ফোকাল পার্সন ডা. খান আহমেদ ইশতিয়াক বলেন, ‘রকমান হোসেন করোনায় আক্রান্ত হয়ে গতকাল বুধবার সকালে খুমেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

 

আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়। রকমান খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন রায়ের মহল এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেনের ছেলে। হাসপাতালের রেকর্ড অনুযায়ী এর আগে গতকাল বুধবার রাত ৯টার দিকে রতিকান্ত ডাকুয়া নামের ৮৫ বছর বয়সের এক রোগীর করোনায় মৃত্যু হয়। তিনি নগরীর খালিশপুর গাবতলা এলাকার বাসিন্দা।

এর আগে গত ২৪ জুলাই রাত ৮টায় বাগেরহাটের কচুয়া এলাকার আল আমিন (৩৮) এবং ২০ জুলাই দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে খুমেক হাসপাতালের আইসিইউতে থাকাবস্থায় দীপ রায় (২৫) নামের প্রথম রোগীর মৃত্যু হয়। তার বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকায়। অর্থাৎ মাত্র ১০ দিনের ব্যবধানে করোনা আক্রান্ত হয়ে খুলনায় চারজনের মৃত্যু হলো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..