হোন্ডার দুই দরজার ইন্টেগ্রা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-০৫, | ১১:৫৭:৫৫ |

চীনে চলমান ২০২৫ গুয়াংঝু অটো শোতে বড় চমক নিয়ে হাজির হয়েছে জাপানি অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা। প্রদর্শনীতে জিএসি-হোন্ডা এমন একটি গাড়ি উন্মোচন করেছে, যা একাধারে নস্টালজিক ও আধুনিক। ‘ইন্টেগ্রা’ নামের এই কনসেপ্ট গাড়িটির বিশেষত্ব এতে মাত্র দুটি দরজা রয়েছে এবং চাইলে এর ছাদ খুলে ফেলা সম্ভব। অটোমোবাইল পরিভাষায় এ ধরনের ছাদকে বলা হয় ‘টার্গা টপ’।

 
সামাজিক যোগাযোগমাধ্যমে গাড়িটির ছবি ছড়িয়ে পড়ার পর থেকে এটি নিয়ে গাড়িপ্রেমীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। তবে পাঠকদের বিভ্রান্তি এড়াতে প্রথমে বলে রাখা ভালো, যুক্তরাষ্ট্রের বাজারে বর্তমানে যে ‘আকুরা ইন্টেগ্রা’ বিক্রি হয়, এটি সেই মডেল নয়। চীনে জিএসি ও হোন্ডার যৌথ উদ্যোগে তৈরি এই গাড়িটি মূলত হোন্ডা সিভিক হ্যাচব্যাকের একটি পরিবর্তিত সংস্করণ। চীনের বাজারে সিভিক হ্যাচব্যাক ও সেডান উভয় সংস্করণ ‘ইন্টেগ্রা’ ব্যাজ ব্যবহার করে বিক্রি হয়। প্রদর্শিত গাড়িটি
সেই হ্যাচব্যাক সংস্করণের ওপর ভিত্তি করে বিশেষ নকশায় তৈরি করা হয়েছে।

 

গাড়িটির কারিগরি দিক বেশ আকর্ষণীয়। আধুনিক হাইব্রিড প্রযুক্তির যুগেও এতে ব্যবহার করা হয়েছে ১.৫ লিটারের টার্বোচার্জড ফোর-সিলিন্ডার ইঞ্জিন। আর এতে স্বয়ংক্রিয় গিয়ারের বদলে রাখা হয়েছে ম্যানুয়াল ট্রান্সমিশন বা গিয়ারবক্স।

বাহ্যিক নকশায় গাড়িটিতে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। পেছনের দরজা বাদ দেওয়া হয়েছে এবং ছাদের একটি বড় অংশ খোলার ব্যবস্থা করা হয়েছে। গাড়ির বডি পেইন্টের সঙ্গে মিল রেখে চাকাগুলোও সাদা রঙে করা হয়েছে। তবে বৈচিত্র্য আনতে সাইড মিররে ব্যবহার করা হয়েছে লাল রং। ভেতরের ড্যাশবোর্ড ও দরজাতেও লাল রঙের ছোঁয়া রয়েছে। ছাদ খোলার ব্যবস্থা থাকলেও পেছনের আসনগুলো রয়েছে, যা সাধারণত এ ধরনের গাড়িতে দেখা যায় না।

 

 

 

অটোমোবাইল বিশ্লেষকদের মতে, এই বিশেষ মডেলটি বাণিজ্যিকভাবে উৎপাদনের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এটি মূলত প্রদর্শনীর জন্য তৈরি একটি ‘কনসেপ্ট কার’ বা শৌখিন প্রজেক্ট। তবে দুই  দরজার এই ছাদখোলা গাড়িটি নব্বইয়ের দশকের জনপ্রিয় ‘হোন্ডা ডেল সল’-এর কথা মনে করিয়ে দিচ্ছে। আপাতত গাড়িটি কেবল চীনের প্রদর্শনীতে সীমাবদ্ধ থাকছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...