✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-৩০, | ০৯:৪০:৩০ |

লালমনিরহাটের আদিতমারীতে ঘর নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রমনি কান্ত রায় (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ভেলাবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। নিহত রমনি কান্ত রায় নাড়িয়া বাজার এলাকার বাসিন্দা। তিনি টিনের ঘর নির্মাণ করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে তিনি ভেলাবাড়ি বাজারের পাশে মোহর আলীর পুরাতন ঘরের টিনের চাল পরিবর্তনের কাজ করতে যান। এসময় আগে থেকে থাকা বৈদ্যুতিক তারে টিনের চালে সংযোগ রয়েছে তা তিনি বুঝতে না পেরে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় সবুজ আলী বলেন, আমরা এসে দেখি রমনি কান্ত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। যে ঘরের কাজ করতে এসেছিলেন সেখানে আগে থেকেই বিদ্যুতের সংযোগ ছিল।

 

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।

-লালমনিরহাট প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..