✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই বাংলাদেশি সাঁতারু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-৩০, | ০৮:৪৩:৪১ |

দীর্ঘ ৩৭ বছর আগে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন বাংলাদেশের সাঁতারু মোশাররফ হোসেন। এরপর প্রায় চার দশকে কোনো বাংলাদেশি সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার পথ মাড়াননি।

৩৭ বছর পর এবার সে দুঃসাহসিক কাজটা করলেন বাংলাদেশের দুই সাঁতারু। তারা হলেন কিশোরগঞ্জের নাজমুল হক হিমেল ও পাবনার মাহফিজুর রহমান সাগর।

 

মঙ্গলবার ১২ ঘণ্টা সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পাড়ি দেন তারা। এর আগে যুক্তরাজ্যে পৌঁছে কমপক্ষে দশদিন অনুশীলন করেন এ দুই সাঁতারু।

বাংলাদেশের তিনজন সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন তাদের আগে। ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম এশীয় সাঁতারু ব্রজেন দাস। ১৯৫৮ থেকে ১৯৬১ সালের মধ্যে মোট ছয়বার চ্যানেলটি অতিক্রম করেন তিনি।

১৯৬৫ সালে আবদুল মালেক ও ১৯৮৭ সালে মোশাররফ হোসেন ইংলিশ চ্যানেল পাড়ি দেন। ইংলিশ চ্যানেল দৈর্ঘ্যে ৩৫০ মাইল (৫৬০কি.মি.)।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..