সর্বশেষ :
হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

বগুড়ায় বজ্রপাতে স্কুলছাত্র নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৬, | ০৯:২০:৪৮ |

বগুড়ার সারিয়াকান্দিতে বজ্রপাতে নিশাদ বৈরাগী (১১) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বুধবার বেলা ১টার দিকে উপজেলার নয়পাড়া চরে এ ঘটনা ঘটে।

নিহত নিশাদ বৈরাগী কাজলা ইউনিয়নের দক্ষিণ বেনীপুর এলাকার মৃণাল কুমার বৈরাগীর ছেলে। সে হাটশেরপুরের খোর্দ্দবলাইল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম জানান, বুধবার দুপুরে নিশাদ যমুনা নদীর নয়াপাড়ার চরে গরুর জন্য ঘাস কাটতে যায়। এ সময় আকস্মিক বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

-বগুড়া প্রতিনিধি


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..