✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৯, | ১৬:৪৯:৪২ |

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ জন্য ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্বাক্ষর হবে।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ ইইউর প্রাক-নির্বাচনি বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

গত ২২ সেপ্টেম্বর ইইউর একটি প্রাক্-নির্বাচনি পর্যবেক্ষক দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করে। রিকার্ডো সেলেরির (জ্যেষ্ঠ নির্বাচন বিশেষজ্ঞ) নেতৃত্বে আট সদস্যের ইইউ প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।

ইসি দলের নেতৃত্বে ছিলেন এক যুগ্ম সচিব। পরে ইইউর এই বিশেষজ্ঞ দল নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গে আরেক দফা বৈঠক করেন।


ইসি বলেন, পর্যবেক্ষকদের সবাই একসঙ্গে আসবেন না। তারা তফশিল ঘোষণার পর বিভিন্ন সময় আলাদা আলাদাভাবে ভাগ হয়ে আসবেন। তারা বিভিন্ন বিষয় নিয়ে জানতে চেয়েছেন। ভোটকেন্দ্রে ঢুকতে পারবেন কিনা। গোপন কক্ষ সম্পর্কে জানতে চেয়েছেন। ভোট গণনার সময় থাকতে পারবেন কিনা, এসব বিষয়ে জানতে চেয়েছেন। 


আখতার আহমেদ আরও বলেন, উনারা শিডিউল ঘোষণা পর থেকে আসতে চান। বিভিন্ন পর্যায়ে উনাদের প্রতিনিধিদল আসবেন এবং শেষ পর্যন্ত তারা থাকবেন। তারা একসঙ্গে ১৫০ জন আসবেন না। 


নির্বাচন কমিশন সচিব বলেন, এছাড়া আমরা কীভাবে ফল প্রকাশ করি, এ তথ্য ওয়েবসাইটে থাকে কিনা, এসবও জেনেছেন। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..