সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

হাকিমির জোড়া গোল, ব্রেস্টকে ৩-০ গোলে উড়িয়ে দিল পিএসজি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৬, | ০৪:০৪:৪৮ |
চ্যাম্পিয়ন্স লিগে দারুণভাবে এগিয়ে চললেও ঘরোয়া লিগে কিছুটা ছন্দহারা পিএসজি। তবে এবার সেখানেও টানা দুই ড্রয়ের পর জয়ের দেখা পেয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।
 
 লিগ ওয়ানে আগের চার ম্যাচে মাত্র একটিতে জয় পায় পিএসজি। এতে হারিয়ে ফেলে তারা শীর্ষস্থানও। শনিবার ব্রেস্টকে ৩-০ গোলে হারিয়ে লিগ টেবিলে চূড়ায় ফিরল লুইস এনরিকের দল।
প্রথমার্ধে আশরাফ হাকিমির জোড়া গোলের পর, শেষ দিকে তৃতীয় গোলটি করেন দিজিরে দুয়ে। ৯ ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে পিএসজির পয়েন্ট হলো ২০।
এক ম্যাচ কম খেলা মার্সেই ১৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। অ্যাক্টিভওয়্যার বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও আধিপত্য করা পিএসজি প্রথম গোলের দেখা পায় ২৯তম মিনিটে। রক্ষণের ওপর দিয়ে দারুণ থ্রু বল বাড়ান ভিতিনিয়া, আর অফসাইডের ফাঁদ ভেঙে ছুটে গিয়ে কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন হাকিমি।
১০ মিনিট পর ডি-বক্সে জটলার মধ্যে থেকে খাভিচা কাভারাৎস্খেলিয়ার পাস ধরে ব্যবধান দ্বিগুণ করেন মরক্কোর ডিফেন্ডার হাকিমি।
যোগ করা সময়ের একেবারে শেষে ডি-বক্সে থেকে বাঁ পায়ের শটে শেষ গোলটি করেন কাভারাৎস্খেলিয়ার বদলি নামা দুয়ে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..