✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শাহেদ ১০ দিনের রিমান্ডে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-১৫, | ১৩:৫৬:১৩ |

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভজকে ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আর শাহেদের প্রধান সহযোগী তরিকুলের ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. জসিমের আদালতে এ আদেশ দেয়া হয়। এর আগে ডিবি কার্যালয় থেকে তাকে আদালতে নেয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা তাদের ১০ দিনের রিমান্ডে চাইলে শুনানি শেষে শাহেদ ও মাসুদের ১০ দিনই এবং তরিকুলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত ।

সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে বুধবার ভোরে শাহেদকে আটক করা হয়। গত ৬ই জুলাই শাহেদের মালিকানাধীন রিজেন্টের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান পরিচালনা করে র‍্যাব। জানা যায়, করোনাভাইরাসের ছয় হাজার ভুয়া প্রতিবেদন দিয়েছে এই হাসপাতাল। হাসপাতালের লাইসেন্সও নবায়ন করেনি।

শাহেদকে এক নম্বর আসামি করে মামলা করে র‍্যাব।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..