✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত তাদের: বিবিসিকে প্রধান উপদেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-০৬, | ০৭:২১:২৩ |

আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচন করবে কিনা সেই সিদ্ধান্ত তাদের নিজেদেরই নিতে হবে বলে মন্তব্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তার এই অবস্থানের কথা জানিয়েছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা ও তার দল অংশ নেবে কিনা সে ব্যাপারটি এখনো পরিষ্কার নয়। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে বাংলাদেশে পরোয়ানা রয়েছে।

এ ব্যাপারে ঢাকায় তার সরকারি বাসভবনে দেওয়া সাক্ষাৎকারে অধ্যাপক ইউনুস বলেন, ‘তারা [আওয়ামী লীগ] করতে চায় কিনা, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। আমি সেই সিদ্ধান্ত নিতে পারি না। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় কে নির্বাচনে অংশ নেবে।’

প্রধান উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের মুখে গত বছর শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তাকে সরকারের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হলে তিনি প্রথমে ‘বিস্মিত’ হয়েছিলেন। তিনি বলেন, ‘আমি জানতাম না যে আমাকে সরকারের নেতৃত্ব দিতে হবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..