✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

টানা ২ দফায় দেশে যত বাড়লো স্বর্ণের দাম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০৫, | ১১:৪৯:০৫ |

ঈদের ঠিক একদিন আগে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে টানা দুই দফায় দেশের বাজারে মূল্যবান ধাতুটির দাম বেড়েছে। সবমিলিয়ে দুই দফায় মোট ৫ হাজার ২৩৮ টাকা বেড়েছে স্বর্ণের দাম।

সবশেষ বৃহস্পতিবার (৫ জুন) ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা। শুক্রবার (৬ জুন) থেকে নতুন এই দামে স্বর্ণ ক্রয়-বিক্রয় চলছে।

এর আগে গত ২১ মে ভরিতে ২ হাজার ৮২৩ টাকা বাড়িয়ে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৪৯৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১৬ হাজার ৬৪০ টাকা।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ৩৭ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ২৫ বারই দাম বাড়ানো হয়েছে। এছাড়া দাম কমানো হয়েছে মাত্র ১২ বার। অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে দাম বাড়ানো হয়েছিল ৩৫ বার। এছাড়া গত বছর ২৭ বার দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..