✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘বাংলাদেশে কমে আসছে করোনার প্রকোপ’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-০৮, | ১০:১৯:২৪ |

বাংলাদেশে কমে আসছে করোনা ভাইরাসের প্রকোপ। অপরদিকে প্রতিবেশী দেশ ভারতে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা সংক্রমণ।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস নিয়ে তথ্য দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের রিপোর্টে এ কথা জানানো হয়।

সোমবার (৬ জুলাই) জনস হপকিন্সের ট্র্যাকার অনুযায়ী, বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ কমে আসতে শুরু করেছে। সংক্রমণের ১৮তম সপ্তাহে এসে আক্রান্ত ও মৃত্যুর হার দুটিই কমছে।

বাংলাদেশের জন্য স্বস্তির খবর দিলেও ভারতে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী বলে জানায় জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।

জনস হপকিন্সের রিপোর্ট বলছে, বাংলাদেশে কোভিড-১৯ প্রথম সংক্রমণ ১১৯ দিন আগে মার্চ মাসের ৮ তারিখে ধরা পড়েছিল। এরপর থেকে এখন পর্যন্ত ১,৬৮,৬৪৫ জন করোনায় আক্রান্ত হন। আর মারা যান ২,১৫১।

বাংলাদেশে স্থানীয় সংক্রমণের ১৪, ১৫, ১৬ ও ১৭তম সপ্তাহ জুড়ে আক্রান্ত ও মৃত্যু সমান্তরালভাবে চূড়ায় উঠেছে। ১৮তম সপ্তাহে এসে এই রেখাচিত্র দুটি নিম্নমুখী হতে শুরু করেছে।

রিপোর্টে বলা হয়েছে, পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে বিশ্বের ২০টি দেশ। তবে বাংলাদেশের মতো রাশিয়া, চিলি, ইংল্যান্ড ও মিশরে করোনার প্রকোপ নিম্নমুখী।

বরাবরের মতো করোনা সংক্রমণের হারে ঊর্ধমুখী রয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, মেক্সিকো, পেরু, ইরান, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, ইরাক, বলিভিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, ইকুয়েডর এবং আর্জেন্টিনা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..