✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

৯ মাসের শিশুকে বিষ খাইয়ে হত্যা করল মা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২১, | ০৮:৩৬:৪৮ |

চট্টগ্রামের ফটিকছড়িতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। এক ‘মানসিক ভারসাম্যহীন’ মা তার ৯ মাসের শিশুসন্তানকে বিষ খাইয়ে হত্যা করেছেন। একই বিষ খেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় মা নিজেও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নের কারবালা টিলার কবির আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম আব্দুল্লাহ। তার মা আমেনা খাতুন (৩৫) সুন্দরপুর ইউনিয়নের মুহাম্মদ ফিরোজের স্ত্রী।

 

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে শিশু আব্দুল্লাহ ও তার মা আমেনা খাতুনকে অসুস্থ অবস্থায় নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু আব্দুল্লাহ মারা যায়। তবে মা আমেনা খাতুন এখনো চিকিৎসাধীন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, আমেনা খাতুন মানসিক ভারসাম্যহীন। বাপের বাড়িতে থাকাকালীন তিনি এই ঘটনা ঘটান।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..