✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বছরের শেষ সূর্যগ্রহণ আজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২১, | ০৮:২৫:১৫ |

চলতি বছরের শেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে আজ রোববার (২১ সেপ্টেম্বর) রাতে। এটি হবে আংশিক সূর্যগ্রহণ। তবে বাংলাদেশ থেকে এ মহাজাগতিক দৃশ্য দেখা যাবে না।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ সময় অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে এবং শেষ হবে রাত ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে। গ্রহণের মোট স্থায়িত্বকাল প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট।

 

এবারের সূর্যগ্রহণ দেখা যাবে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া ও পশ্চিম অ্যান্টার্কটিকা অঞ্চলে।

কেন্দ্রীয় গতিপথের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৫টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপের উত্তর-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে সূর্যগ্রহণ শুরু হবে। সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে সকাল ১০টা ১৩ মিনিট ৩৯ সেকেন্ডে অ্যান্টার্কটিকার ডুমন্ট ডি’উরভিল আবহাওয়া কেন্দ্র থেকে দক্ষিণ-পশ্চিম দিকে। গ্রহণ শেষ হবে বিকেল ৫টা ৪৮ মিনিট ৩৮ সেকেন্ডে অ্যান্টার্কটিকার আলেকজান্ডার দ্বীপের উত্তর-পশ্চিম প্রান্তে।

বিশ্বের বিভিন্ন দেশে এই আংশিক সূর্যগ্রহণ প্রত্যক্ষ করার জন্য জ্যোতির্বিজ্ঞানপ্রেমীরা প্রস্তুতি নিয়েছেন। তবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কোনো দেশ থেকেই গ্রহণটি দেখা সম্ভব হবে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..