✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাংলাদেশকে ৪০ লাখ টিকা উপহার যুক্তরাষ্ট্রের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৬-২৭, | ০৮:২২:৫৮ |

করোনাভাইরাস মহামারি মোকাবেলায় বাংলাদেশের প্রচেষ্টাকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র আরো ৪ মিলিয়ন বা ৪০ লাখ ডোজ ফাইজারের টিকা অনুদান হিসেবে দিয়েছে। নতুন এই অনুদানের মধ্য দিয়ে দেশটি বাংলাদেশে এ পর্যন্ত ৬৮ মিলিয়ন বা ৬ কোটি ৮০ লাখেরও বেশি ডোজ টিকা সরবরাহ করেছে। 

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেইজে লেখা হয়েছেঃ

“বাংলাদেশকে ফাইজার করোনাভাইরাস ভ্যাকসিনের আরও ৪ মিলিয়ন ‘রেডি টু ইউজ’ ডোজ অনুদান দিয়ে যুক্তরাষ্ট্র গর্বিত! এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের অনুদানকৃত ভ্যাকসিনের মোট ডোজের সংখ্যা ৬৮ মিলিয়নেরও বেশিতে এসে পৌঁছলো যা বাংলাদেশ সরকারকে সারাদেশে টিকাদান ও বুস্টার ক্যাম্পেইন সম্প্রসারণ করতে এবং করোনাভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে সহায়তা করবে। আমরা এখনও একসাথে লড়ে যাচ্ছি।”

উল্লেখ্য, সারা বিশ্বের সব দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের অনুদানকৃত করোনাভাইরাসের টিকার সর্ববৃহৎ গ্রহীতা বাংলাদেশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..