✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ কবে?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২০, | ০৮:২০:৩৭ |
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা গত ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়। এতে অংশ নেন তিন লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী। বিপুলসংখ্যক এ চাকরিপ্রার্থীরা এখন ফলাফলের অপেক্ষায়।
 
তবে ঠিক কবে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে, তার চূড়ান্ত দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে জানায়নি সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কিন্তু পিএসসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যেই এ বিসিএসের প্রিলির ফল প্রকাশ করার কথা রয়েছে।
পিএসসি সূত্র জানায়, গত জুনে ছয়টি বিসিএসের রোডম্যাপ প্রকাশ করা হয়েছিল। সেখানে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৯ সেপ্টেম্বর। রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত তারিখে পরীক্ষা নিতে পেরেছে পিএসসি। এখন রোডম্যাপ মেনে ২৮ সেপ্টেম্বর প্রিলির ফল প্রকাশ করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এ বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..