✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

“…কান্না আছে ময়লার স্তুপে পড়ে থাকা ইনহেলার, বই, ঘড়ি, চাবির রিঙে”

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০১-০৯, | ১২:৪৫:০০ |

আমার শহরে কান্না আছে ময়লার স্তুপে পড়ে থাকা ইনহেলার, বই, ঘড়ি, চাবির রিঙে।

আমার শহরে কান্না আছে গলিতে গলিতে, সড়কের মোড়ে, বাসে, ভীড়ে,

রিক্সাওয়ালা কিংবা ভ্যানচালকের নোংরা কথায়,
বুড়ো হাবড়ার লোভাতুর চোখ, কনুইয়ের ধাক্কায়,
অসংখ্য ভুখা চরিত্রহীনের লালসায়।

এদের মধ্য থেকেই হঠাৎ হঠাৎ বিভৎস্য একজন, দুজন, বহুজন বেরিয়ে আসে..
সংগঠিত হয় যুগের সবচেয়ে হীন,জঘন্য ঘটনাগুলো।

আমার শহরের কান্না প্রতিধ্বনিত হয়-
শুধুমাত্র তাদের মধ্যেই যারা সেসমস্ত কান্নার
মুখোমুখি হয়…

এই শহর আজ কেবলই অনাস্থার,
এখানকার পথ, যাপিত জীবন অনাস্থার।
তবে কী গোটা মাতৃভূমিই আজ অনাস্থার!

ফোঁড়ন কেটোনা! ভুলে যেওনা -আমাদের একটি বহুল আলোচিত তনু হত্যার ঘটনা আছে।
সেটি ধর্ষণ হলেও আজও অমীমাংসিত –

লজ্জা পাও কী, ওহে গা সওয়া ‘আমুদে রাজতন্ত্র?’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..