✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

খালেদা জিয়ার পরিস্থিতি কিছুটা সংকটাপন্ন, বিদেশে নেয়ার কাজ এগিয়ে রাখা হয়েছে: ফখরুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৫, | ১২:৩৫:১৯ |

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রয়োজন হতে পারে। কিন্তু তার আগে উনার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হতে হবে। এখন বিদেশে যাওয়ার অবস্থায় তিনি নেই। তবে তাকে বিদেশে নেয়ার জন্য ভিসা ও এয়ার অ্যাম্বুলেন্সের প্রস্তুতি এগিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

 

 

 

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া শারীরিক পরিস্থিতি কিছুটা সংকটাপন্ন। দেশ-বিদেশীরা চিকিৎসকরা তার চিকিৎসা করেছেন। গতরাতে মেডিকেল বোর্ড দীর্ঘসময় সভা করে চিকিৎসার বিষয়ে কথা বলেছেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তাকে বিদেশে নেয়ার বিষয়ে চিন্তা করা হবে। তবে বিদেশে নেয়ার কাজ এগিয়ে রাখা হয়েছে। যাতে তাকে বিদেশে নিয়ে যাওয়ার প্রয়োজন হলে দ্রুত ব্যবস্থা নেয়া যায়।

 

 

 

হাসপাতালের সামনে অতিরিক্ত ভিড়ের কারণে চিকিৎসকরা বিব্রতবোধ করছেন জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ভীড়ের কারণে অন্য রোগীদের চিকিৎসা প্রদানে সমস্যা হচ্ছে। এ সময় হাসপাতালে না যেতে দলের নেতাকর্মীদের অনুরোধ করেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..