✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মোটরসাইকেলের রিজার্ভে কত লিটার জ্বালানি থাকে?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০২, | ১০:০২:২২ |

প্রতিটি মোটরসাইকেলের জ্বালানি ট্যাংকের একটি নির্দিষ্ট অংশ ‘রিজার্ভ’ হিসাবে সংরক্ষিত থাকে। মূল ট্যাংকের তেল ফুরিয়ে গেলে এ রিজার্ভ অংশের জ্বালানির সাহায্যে বাইক আরও কিছু দূর চালানো সম্ভব হয়, যা চালককে নিকটস্থ ফুয়েল স্টেশনে পৌঁছাতে সহায়তা করে। বাইকের ধরন ও মডেলভেদে রিজার্ভে থাকা জ্বালানির পরিমাণ ভিন্ন হয়ে থাকে।

সাধারণভাবে নিচের মাত্রাগুলো দেখা যায়, ১০০-১২৫ সিসি বাইক: প্রায় ১.০ থেকে ১.৫ লিটার, ১৫০-২০০ সিসি বাইক : প্রায় ১.৫ থেকে ২.০ লিটার, ২০০ সিসির ওপরে : প্রায় ২.০ লিটার বা তার কিছু বেশি। এ ছাড়া আধুনিক কিছু মোটরসাইকেলে ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন (EFI) প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় সেখানে আলাদা করে রিজার্ভ সিস্টেম থাকে না।

এসব বাইকে তেল কমে এলে ‘লো ফুয়েল লাইট’ বা সতর্কতামূলক বার্তা চালককে সতর্ক করে দেয়। রিজার্ভ জ্বালানি আপনার জন্য জরুরি সময়ের সুরক্ষা। তাই রিজার্ভে চলা অবস্থায় দ্রুত ফুয়েল স্টেশনে গিয়ে ট্যাংক পূর্ণ করা সর্বোত্তম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..