✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘সঙ্গে সঙ্গে বিমান থেকে বোমাবর্ষণ। পাক সেনাপতির তখন চৈতন্যোদয় হয়।’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০১৯-১২-২৬, | ১১:০১:১০ |

পাকিস্তান হার মানল
নিয়াজির বিনাশর্তে আত্মসমর্পণ

বাংলাদেশে দখলদার পাক ফৌজ বৃহস্পতিবার আত্মসমর্পণ করেছে। এবং আত্মসমর্পণ করছে বিনাশর্তে। ঐ ফৌজের সর্বাধিনায়ক লেঃ জঃ নিয়াজি আত্মসমর্পণের শর্তাদি নিয়ে আলোচনার জন্য ইষ্টার্ন কমান্ডের অধ্যক্ষ মেঃ জঃ জেকবকে ঢাকায় যাওয়ার আমন্ত্রণ জানান। জেঃ জেকব তদানুযায়ী বৃহস্পতিবার সকালেই হেলিকপ্টারে ঢাকা রওনা হয়ে যান।

এই সম্পর্কে নয়াদিল্লী থেকে প্রকাশিত এক সরকারী ঘোষণায় বলা হয়েছেঃ জেনারেল মানকেশ আত্মসমর্পণেরযে আহবান জানিয়েছিলেন, আজ সকালে লেঃ জেঃ নিয়াজী তাতে সাড়া দেন। ঢাকা থেকে মাইক্রোওয়েভ মারপত তিনি আত্মসমর্পণে রাজি হওয়ার কথা জানান।

জেনারেল মানেকশ আত্মসমর্পণের সময়-সীমা বেধে দিয়েছিলেন বৃহস্পতিবার সকাল ৯টা। কিন্তু তখন পর্যন্ত জেঃ নিয়াজির কাছ থেকে কোন সাড়া শব্দ না পাওয়ায় ভারতীয় বিমান বহর ঢাকার সামরিক লক্ষ্য বস্ত্তগুলির উপর বোমাবর্ষণ এবং সেন্য বাহিনী পুনরায় ঢাকার সামরিক ঘাটিগুলির উপর গোলাবর্ষণ শুরু করে। এর কিছু পরেই পাওয়া যায় আত্মসমর্পণের খবর।

আরও পড়ুন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..