✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

কুমিল্লার মেয়রপ্রার্থীরা প্রতীক পেলেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৫-২৭, | ২১:০০:৪৬ |

প্রতীক বরাদ্দ পেয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীরা। শুক্রবার সকাল ১০ টায় কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে ৫ মেয়রপ্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিক এ প্রতীক বরাদ্দ দেন।

আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত নৌকা প্রতীক পেয়েছেন। বিএনপি থেকে বহিষ্কার হওয়া সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু পেয়েছেন টেবিল ঘড়ি। বিএনপি থেকে বহিষ্কৃত অপর প্রার্থী নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ঘোড়া প্রতীক। ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম পেয়েছেন হাতপাখা। আর স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান পেয়েছেন হরিণ।

এর আগে মেয়রপ্রার্থীরা তাদের নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে শিল্পকলা একাডেমিতে প্রবেশের চেষ্টা করলে আইনশৃংখলা বাহিনী তাদের প্রবেশ করতে দেয়নি। শুধু প্রার্থীরাই শিল্পকলা একাডেমিতে প্রবেশ করেছেন।

কিছুক্ষণ পর কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

কুমিল্লা সিটিতে ভোট হবে ১৫ জুন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..