সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

খুলনায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-২০, | ১২:০৯:২৭ |

খুলনায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক মোল্লা (৪৮) মারা গেছেন। ফারুক মোল্লা খুলনার ফুলতলা উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফারুক উপজেলার পয়গ্রাম এলাকার হাসেম মোল্লার ছেলে। বুধবার (১৯ মার্চ) রাতে তার মরদেহ বাড়িতে নেওয়া হয়েছে।

ফুলতলা থানার ওসি মনিরুজ্জামান খান স্থানীয়দের বরাতে জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বেজেরডাঙ্গার মধ্যডাঙ্গা গ্রামে সশস্ত্র দুর্বৃত্তরা তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। হামলাকারীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করার পাশাপাশি পায়ের রগ কেটে দেয়। হামলাকারীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..