সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

অনলাইনে বাইক বিক্রির বিজ্ঞাপন, পরে সব হাতিয়ে নিতেন তা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-২০, | ১০:৩৪:৫১ |

নোয়াখালীর বেগমগঞ্জে অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অনলাইনে বাইক বিক্রির বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের সব হাতিয়ে নিতেন তারা।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান। এর আগে, মঙ্গলবার ও বুধবার রাতে উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের আব্দুল বারেক মুন্সী বাড়ির মো.আব্দুল করিমের ছেলে মো. জাকির হোসেন ওরফে রাকিব (২৪), একই বাড়ির দ্বীন ইসলামের ছেলে মো. জাহিদুল ইসলাম ফারহান (১৯), একলামপুরের কাশেম কনট্রাক্টর বাড়ির আবুল কাশেমের ছেলে কামরুল হাসান ওরফে রাহাদ (২২), সদর উপজেলার ভুলুয়া কলোনির মো. লিটনের ছেলে মো. রিপন (২২), সোনাইমুড়ীর নাটেশ্বর গ্রামের ভূঁইয়া হাজী বাড়ির সাহেব উল্যার ছেলে শামীমুর রহমান ওরফে শামীম (২২) ও আলীপুরে ঈদের বাপের বাড়ির সুলতান আহমদের ছেলে মো. ফয়সাল ওরফে বুলেট বাবু (২৩)।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..