✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রাজনীতিবিদদের বোঝা বড় কঠিন, ‘হ্যাঁ’ বললে বুঝতে হবে ‘না’ : মাসুদ কামাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৪, | ০৯:৩৬:৫০ |
রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, রাজনীতিবিদদের বোঝা বড় কঠিন। তারা ‘হ্যাঁ’ বললে বুঝতে হবে ‘হবে না’। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে তিনি এ কথা বলেন।
মাসুদ কামাল বলেন, ‘বিএনপি বলেছে তারা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়।
মানে আপনি একটি নির্বাহী আদেশে একটি দলকে নিষিদ্ধ করে দেবেন সেটা তারা চায় না। তারা এটা স্পষ্টভাবে বলেছে। কিন্তু আমি তাদের আচরণের মাধ্যমে এটা ঠিক বুঝতে পারি না। কারণ আগে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তখন কিন্তু বিএনপি প্রতিবাদ করেনি।
কিন্তু এই আদেশ দেওয়ার এক-দুই মাস আগে তারা বারবার বলেছে, তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়।’
মাসুদ কামাল বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. ইউনূস বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছেন তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন। যারা এটা বলেছেন, তারাই কিন্তু নিষিদ্ধ করেছেন।’
তিনি বলেন, ‘রাজনীতিবিদদের বোঝা বড় কঠিন।
তারা ‘হ্যাঁ’ বললে বুঝতে হবে ‘হবে না’। যদি বলে ‘হতেও পারে’, তার মানে বুঝতে হবে ‘নিশ্চিত হবেই না’। আর যদি ‘না’ বলে, তাহলে বুঝতে হবে ‘হতে পারে’। আমি জানি না কোনটা তাদের মনের কথা আর কোনটা মুখের কথা। জনগণ কোনটা বুঝবে আমি জানি না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..