✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভারতের মহারাষ্ট্রে আঘাত হেনেছে নিসর্গ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-০৩, | ১৫:০৬:১০ |

ভারতের মহারাষ্ট্র উপকূলে দুপুর ১ টা নাগাদ আঘাত হেনেছে ঘূর্ণিঝড় নিসর্গ। রাজ্যটিতে ইতোমধ্যে তুমুল বৃষ্টিপাত শুরু হয়েছে। এর আগে গতকাল রাতেই রাজ্যটির মুম্বাই শহরে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

দেশটির আবহাওয়াবিদরা বলছেন, বাতাসে ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২৫ কিলোমিটার হতে পারে। এ ছাড়া সাড়ে ছয় ফুট পর্যন্ত উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্র ছাড়াও গুজরাট, দামান, দিউ, দাদরা ও নগর হাভেলি অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।

ধারণা করা হচ্ছে মুম্বাইয়ে বিকাল নাগাদ আঘাত হানতে পারে নিসর্গ। ইতিমধ্যে মহারাষ্ট্রের ১৯ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

সেইসঙ্গে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনার ৪৩ টি দল প্রস্তুত রাখা হয়েছে।

এর ঠিক দুসপ্তাহ আগেই বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্পান ভারতের পশ্চিমবঙ্গে সাগরদ্বীপ ঘেঁষে উপকূলে আঘাত হেনেছিল। ওই ঝড়ে রাজ্যের কলকাতা-সহ দক্ষিণ ২৪ পরগণা জেলায় ও বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..