সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

হাতি সরানোর দাবিতে কর্ণফুলীতে ফের সড়ক অবরোধ, ভোগান্তি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-২৭, | ১০:২৪:৫১ |

চট্টগ্রামের কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার স্থানীয় বাসিন্দারা হাতি সরানোর দাবিতে পাঁচ দিন পর আবারও সড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোর ৬টা থেকে ‘আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার সাধারণ জনগণ’-এর ব্যানারে পিএবি সড়কসহ কেইপিজেডের বিভিন্ন ফটক ও পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।

বেলা ১১টা পর্যন্ত সড়ক বন্ধ থাকায় ব্যাপক ভোগান্তিতে পড়েন সড়কগুলো দিয়ে চলাচলকারী শ্রমিক ও সাধারণ যাত্রীরা।

এটি ছিল চলমান আন্দোলনের অংশ। এর আগে গত শনিবার কর্ণফুলী উপজেলার শাহমীরপুরে হাতির আক্রমণে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু ঘটলে প্রতিবাদে জনতা প্রায় ছয় ঘণ্টা সড়ক অবরোধ করেছিল। তখন প্রশাসন চার দিনের সময় বেঁধে দেয়, তবে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আজ আবার আন্দোলন শুরু হয়। তাতে আটকে পড়েন শ্রমিকেরা এবং পিএবি সড়ক দিয়ে চট্টগ্রাম শহরে যাতায়াতকারী সাধারণ যাত্রীরা।

প্রতিবাদকারীরা দাবি করেছেন, শিশুর মৃত্যুর পর প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি, তাই বন বিভাগ, কেইপিজেড ও প্রশাসনের কাছে তারা দ্রুত হাতি সরানোর দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে বিক্ষোভকারীরা কেইপিজেডের দৌলতপুর, সিইউএফএল সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। পিএবি সড়কের চার কিলোমিটার এলাকাজুড়ে গাছের গুঁড়ি ও পাথরের ব্লক দিয়ে সড়ক অবরোধ করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..