✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মার্চে রেকর্ড ৩২৯ কোটি ডলার প্রবাসী আয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-০৬, | ১০:০৮:০৭ |

চলতি বছরের মার্চ মাসে দেশে রেকর্ড ৩ দশমিক ২৯ বিলিয়ন অর্থাৎ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। আজ বাংলাদেশ ব্যাংক এ তথ্য নিশ্চিত করেছে। দেশের ইতিহাসে এটিই সর্বোচ্চ রেমিট্যান্স।

মার্চের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। আর ২৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৩৪৫ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরে গত জুলাই থেকে মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। আগের বছরের এ সময়ে রেমিট্যান্স ছিল ১৬ দশমিক ৬৯ বিলিয়ন ডলার।

গত ডিসেম্বরে রেকর্ড প্রায় ২৬৪ কোটি ডলার রেমিট্যান্স আসে। সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল মার্চে আসা রেমিট্যান্স।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..