✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

পরিবেশবান্ধব, তবু বাড়েনি বৈদ্যুতিক গাড়ি বিক্রি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-১৪, | ১১:১০:৫৯ |

পরিবেশবান্ধব, তবু কর ও নিবন্ধন খরচ বেশি হওয়ায় দেশে এখনও বাড়েনি বৈদ্যুতিক গাড়ি (ইভি) বিক্রি। আমদানিকারকরা বলছেন, ১৫০ কিলোওয়াটের বৈদ্যুতিক গাড়ির নিবন্ধন খরচ মিতসুবিশি পাজেরো বা টয়োটা ল্যান্ড ক্রুজারের মতো বিলাসবহুল গাড়ির তেলের খরচের সমান।

জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা অডির বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সাদ খান বলেন, বৈদ্যুতিক গাড়ি অত্যন্ত সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হলেও  বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) নিবন্ধন খরচ সংক্রান্ত অবাস্তব সিদ্ধান্তের কারণে বৈদ্যুতিক গাড়ির বিক্রি কমেছে।

২০২২ সালের সেপ্টেম্বরে বিআরটিএ বৈদ্যুতিক গাড়ির নিবন্ধন নীতিমালা চালু করে। ২০২৩ সালের জানুয়ারিতে দেশে আনুষ্ঠানিকভাবে বৈদ্যুতিক গাড়ি বিক্রি শুরু করে অডি বাংলাদেশ।

সাদ খান জানিয়েছেন, তারা গত দুই বছরে ৪৮টি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে। অডি বাংলাদেশ বর্তমানে এক কোটি ৬৯ লাখ টাকা থেকে দুই কোটি ২৫ লাখ টাকার মধ্যে তিন মডেলের গাড়ি বাজারে এনেছে।

বিএমডব্লিউ, মার্সিডিজ-বেঞ্জ, অডি, বিওয়াইডি, চেরি ও এমজিসহ গাড়ি তৈরির অন্তত সাত প্রতিষ্ঠান বাংলাদেশের বাজারে বৈদ্যুতিক গাড়ি নিয়ে এসেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..