✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঈদের ৫ দিন সৌদিতে ২৪ ঘণ্টাই কারফিউ থাকবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-১৩, | ১১:৪৬:২৬ |

করোনাভাইরাসের ব্যাপক বিস্তার রোধে ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটিতেও সৌদি আরবজুড়ে ২৪ ঘণ্টার কারফিউ জারি থাকবে।

মঙ্গলবার (১২ মে) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। রমজান মাসের শেষে ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত এ কারফিউ বলবত থাকবে।

এর আগে, মক্কা ছাড়া সৌদি আরবজুড়ে স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মানুষজন চলাফেরা করতে পারবেন। এ সময়ে অর্থনৈতিক কর্মকাণ্ডও চালু থাকবে। মক্কায় এখনও ২৪ ঘণ্টার কারফিউ বহাল রয়েছে।

গত ২৩ মার্চ ২১ দিনের কারফিউ জারি করে দেশটির সরকার। এরপর করোনার প্রাদুর্ভাব না কমায় ক্রমান্বয়ে বাড়ানো হয়েছে এর মেয়াদ।

গত ২৬ এপ্রিল মক্কা ও এর আশপাশের এলাকা বাদে অন্যসব জায়গায় কারফিউ শিথিল করা হয়। এর আওতায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা নাগাদ মানুষজন চলাচল এবং দোকানপাট খোলার অনুমতি দেয়া হয়েছিল।

গত ২ এপ্রিল দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদ, মক্কাসহ অন্য বড় শহরগুলোতে ২৪ ঘণ্টার কারফিউ জারি হয়েছিল। প্রাথমিকভাবে শহরগুলোতে ১৫ ঘণ্টার কারফিউ জারির পর তা বাড়ানো হয়েছিল।

উল্লেখ্য, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সৌদিআরবে আরও এক হাজার ৯১১ জন আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৯২৫ জনে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৪ জনে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..