সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

দুই কাভার্ড ভ্যানের মাঝে চাপা পড়ে অটোরিকশার ৫ যাত্রী নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-১৬, | ০৭:৪৪:৪০ |

কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে নারীসহ পাঁচজনের প্রাণ গেছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি কাভার্ড ভ্যান ভৈরবের দিকে আসার সময় অপর একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় মাঝখানে পড়ে যায় সিএনজিচালিত একটি অটোরিকশা। পেছনের কাভার্ড ভ্যানটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি সামনে থাকা আরেকটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও চার যাত্রী নিহত হন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন জানান, নিহতদের মরদেহ শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পরপর কাভার্ড ভ্যান দুটির চালক পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা যায়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..