✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অস্ট্রেলিয়া থেকে ফিরছেন ১৫৭ বাংলাদেশী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-০৮, | ১৮:৫৬:৪৯ |

কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় আটকেপড়া ১৫৭ বাংলাদেশি দেশে ফিরছেন। একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তারা।

মেলবোর্ন থেকে ছেড়ে আসা শ্রীলংকান এয়ারলাইনসের ওই ফ্লাইটটি কলম্বোতে যাত্রা বিরতি করবে। আশা করা হচ্ছে, শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

তাদের দেশে ফেরাতে অস্ট্রেলিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস সহযোগিতা করছে। দূতাবাসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত হয়। এ অবস্থায় অস্ট্রেলিয়াতে আটকেপড়া বাংলাদেশিরা দেশে ফিরতে চায় কিনা সেটি প্রাথমিকভাবে জানার জন্য একটি নোটিশ দেয় দূতাবাস। ওই নোটিশের পর ৩৪০ জন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করে। পরিপ্রেক্ষিতে সিডনি থেকে ঢাকা আসার জন্য একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার উদ্যোগ নেয় দূতাবাস।

ফ্লাইটটি মেলবোর্ন থেকে রওনা হয়েছে। যাত্রা শুরুর ৭২ ঘণ্টা আগে সব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারা সবাই করোনা উপসর্গ মুক্ত জানার পরেই ছাড়পত্র দেয়া হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..