✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মঙ্গল কামনায় শেষ হ‌লো মঙ্গল শোভাযাত্রা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৪-১৪, | ০৮:২২:৩৪ |

করোনার কারণে গত দুই বছর বন্ধ থাকার পর, এবার ঢাকা বিশ্ববিদ‌্যালয় চারুকলার আ‌য়োজ‌নে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি বৃহস্পতিবার সকাল নয়টায় শুরু হ‌য়ে সা‌ড়ে নয়টায় শেষ হ‌য়ে‌ছে।

তবে বরাবারে মতো শোভাযাত্রাটি চারুকলা থে‌কে শুরু না ক‌রে শুরু হ‌য়ে‌ছে টিএস‌সি থে‌কে। ঢা‌বি উপাচা‌র্যের বাসভব‌নের সাম‌নের চত্বর পে‌রি‌য়ে শোভাযাত্রা আবারও টিএস‌সি‌তে গিয়ে শেষ হয়।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে অসংখ্য মানু‌ষের অংশ নেওয়া এই শোভাযাত্রা‌কে ঘি‌রে সতর্ক ছিল পু‌লিশ, র‌্যাবসহ আইন শৃংঙ্খলা রক্ষাবা‌হিনী। চারপা‌শে র‌শি দি‌য়ে শোভাযাত্রায় অংশ নেওয়া হাজা‌রো মানুষ‌কে নিয়ন্ত্রণে রাখে স্কাউট, গার্লস গাইড ও বিএন‌সি‌সির সদস্যরা।

লোকজ সংস্কৃতিকে ধারণ করে এবারের মঙ্গল শোভাযাত্রা সাজানো হয়ে‌ছে টেপা পুতুল, পাখাওয়ালা মাছ, ঘোড়া ও পাখির প্রতিকৃতি দি‌য়ে। এর বাইরেও শোভাযাত্রায় অংশ নেওয়া হাজা‌রো মানুষের হাতে ছিল বিভিন্ন রকমের পুতুল, মুখোশ ইত্যাদি। বাহারি পোশা‌কে নারী, পুরুষ, শিশু নির্বিশেষে অংশ নেয় শোভাযাত্রায়। তবে শোভাযাত্রায় বি‌দে‌শিদের অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মতো। তাদের অংশগ্রহণে শোভাযাত্রার শোভা আর বেড়েছে।

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের ১৪২৯ এর প্রতিপাদ্য ‘তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..