সর্বশেষ :
পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গোল্ডেন বুটে এগিয়ে মেসি, পেছনে ছুটছেন এমবাপ্পে-হালান্ড ‘মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি’ প্রধানমন্ত্রীর চীন সফরে সৌরবিদ্যুৎ নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা: চিফ হুইপ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রাজধানী ঢাকার বাতাস সাইপ্রাসে নিখোঁজের ৯ দিন পর বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১ চুক্তি না মানলে ইরানের সঙ্গে যা করা দরকার তাই করবো: ট্রাম্প ‘হা হা’ রিঅ্যাক্টের আড়ালে লুকিয়ে আছে যে সমাজ চারটি গিনেস রেকর্ডসহ নতুন ইতিহাস গড়লেন মেসি সাত নেপালি সেনা উদ্ধারের শ্বাসরুদ্ধকর অভিযান

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা দেবে ফরাসি সিনেট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১১-০৩, | ০৪:৩৬:০৮ |

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা দেবে ফ্রান্সের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট। আগামী ১০ নভেম্বর ফ্রান্সের সিনেটে অধিবেশন চলার সময় এ অভ্যর্থনা দেওয়া হবে।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সম্মাননা পাঠ করবেন সিনেটের পূর্ণাঙ্গ সেশনের সভাপতি। এরপর সিনেটররা দাঁড়িয়ে হাততালির মাধ্যমে শেখ হাসিনাকে সম্মান জানাবেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী ৯ নভেম্বর লন্ডন থেকে প্যারিস পৌঁছবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, প্রধানমন্ত্রীর এবারের প্যারিস সফর হবে ঐতিহাসিক। কারণ ২২ বছর পর এ ধরনের দ্বিপক্ষীয় সফর অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে ফ্রান্সে গিয়েছিলেন। এই সফরে তিন দফা ‘গার্ড অব অনার’ দেওয়া হবে শেখ হাসিনাকে। তিনি আগামী ৯ নভেম্বর প্যারিসে শার্ল দ্য গল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর রীতিমাফিক আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..