সর্বশেষ :
পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গোল্ডেন বুটে এগিয়ে মেসি, পেছনে ছুটছেন এমবাপ্পে-হালান্ড ‘মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি’ প্রধানমন্ত্রীর চীন সফরে সৌরবিদ্যুৎ নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা: চিফ হুইপ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রাজধানী ঢাকার বাতাস সাইপ্রাসে নিখোঁজের ৯ দিন পর বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১ চুক্তি না মানলে ইরানের সঙ্গে যা করা দরকার তাই করবো: ট্রাম্প ‘হা হা’ রিঅ্যাক্টের আড়ালে লুকিয়ে আছে যে সমাজ চারটি গিনেস রেকর্ডসহ নতুন ইতিহাস গড়লেন মেসি সাত নেপালি সেনা উদ্ধারের শ্বাসরুদ্ধকর অভিযান

আবারও শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন লাকী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৩-২৯, | ০৯:৫৬:২৭ |

আবারও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন নাট্যজন লিয়াকত আলী লাকী। এবার তার চুক্তির মেয়াদ দুই বছরের জন্য বাড়িয়েছে সরকার। বুধবার (২৯ মার্চ) সংস্কৃতি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চুক্তিভিত্তিক এ নিয়োগের কথা বলা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে ২০১১ সালের ৭ এপ্রিল প্রথম মহাপরিচালক হিসেবে শিল্পকলার দায়িত্ব নেন লাকী। এরপর ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি, ২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি, ২০১৬ সালের ২৭ মার্চ ও ২০১৮ সালের ১০ এপ্রিল একই পদে ফেরেন তিনি। সর্বশেষ ২০২০ সালে তিন বছর মেয়াদে এই পদ পান তিনি। এবার তিনি এই পদে সপ্তমবারের মতো আসীন হলেন।

লাকী এর আগে গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলা একাডেমির সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..