সর্বশেষ :
পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গোল্ডেন বুটে এগিয়ে মেসি, পেছনে ছুটছেন এমবাপ্পে-হালান্ড ‘মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি’ প্রধানমন্ত্রীর চীন সফরে সৌরবিদ্যুৎ নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা: চিফ হুইপ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রাজধানী ঢাকার বাতাস সাইপ্রাসে নিখোঁজের ৯ দিন পর বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১ চুক্তি না মানলে ইরানের সঙ্গে যা করা দরকার তাই করবো: ট্রাম্প ‘হা হা’ রিঅ্যাক্টের আড়ালে লুকিয়ে আছে যে সমাজ চারটি গিনেস রেকর্ডসহ নতুন ইতিহাস গড়লেন মেসি সাত নেপালি সেনা উদ্ধারের শ্বাসরুদ্ধকর অভিযান

দেশে এখনও মুক্তিযুদ্ধবিরোধীরা বিরাজ করছে: কাদের

  • নিজস্ব প্রতিবেদক

    প্রকাশ :- ২০২৩-০৩-২৭, | ০৯:২১:১৩ |

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার ৫২ বছর পর দেশে এখনও নানারূপে মুক্তিযুদ্ধবিরোধীরা বিরাজ করছে। গণহত্যা দিবস নিয়ে পাকিস্তানিদের ভাষায় কথা বলছে বিএনপি। পাকিস্তান যা বলে. বিএনপিও তাই বলে। কারণ তারা পাকিস্তানি ভাবধারায় উজ্জীবিত। তাদের হৃদয়ে পাকিস্তানি চেতনা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রোববার সকালে ঢাকার সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, একাত্তরের পরাজিত শত্রুরা সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ এমন নানা পোশাকে এখনও চ্যালেঞ্জ করে। তাই এ অপশক্তিকে পরাজিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ সোনার বাংলা গড়ার পথে রয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়া এখন অন্যতম অঙ্গীকার।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মাহবুলউল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..