সর্বশেষ :
পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গোল্ডেন বুটে এগিয়ে মেসি, পেছনে ছুটছেন এমবাপ্পে-হালান্ড ‘মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি’ প্রধানমন্ত্রীর চীন সফরে সৌরবিদ্যুৎ নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা: চিফ হুইপ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রাজধানী ঢাকার বাতাস সাইপ্রাসে নিখোঁজের ৯ দিন পর বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১ চুক্তি না মানলে ইরানের সঙ্গে যা করা দরকার তাই করবো: ট্রাম্প ‘হা হা’ রিঅ্যাক্টের আড়ালে লুকিয়ে আছে যে সমাজ চারটি গিনেস রেকর্ডসহ নতুন ইতিহাস গড়লেন মেসি সাত নেপালি সেনা উদ্ধারের শ্বাসরুদ্ধকর অভিযান

পাকিস্তানের মাধ্যমে নতুন প্রস্তাব দিয়েছে ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০১, | ২০:০৫:১১ |

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে নতুন প্রস্তাব জমা দিয়েছে ইরান। বৃহস্পতিবার এক কূটনৈতিক সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রটির দাবি, আঞ্চলিক পরিস্থিতি উত্তপ্ত থাকায় তেহরান নতুন করে কূটনৈতিক উদ্যোগ জোরদার করছে। তবে এখনো যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি সতর্কবার্তা বিনিময় অব্যাহত রয়েছে।


সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান এই সংঘাতে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং দুই পক্ষের মধ্যে প্রস্তাব আদান-প্রদান করছে।

এর আগে পাকিস্তানের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের কাছে ইরান একটি প্রস্তাব পাঠিয়েছিল, যেখানে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং সংঘাত কমানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে নতুন প্রস্তাবে কী রয়েছে, তা তাৎক্ষণিক জানাতে পারেনি আল-জাজিরা।
এদিকে কূটনৈতিক প্রচেষ্টা চললেও এখনো বড় ধরনের অগ্রগতি দেখা যায়নি। পারমাণবিক কর্মসূচি, অবরোধ এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..