সর্বশেষ :
বন্যা পরিস্থিতি : দূষিত হতে পারে রিজার্ভারের পানি, বিশেষ পরামর্শ চট্টগ্রাম ওয়াসার ভয়াবহ রূপে খোয়াই নদী, বাঁধ ভেঙে লোকালয়ে বন্যা চট্টগ্রামের কিছু এলাকায় বন্যার পানি খানিকটা কমলেও বিপাকে স্থানীয় বাসিন্দারা বিপৎসীমার ওপরে পাঁচ নদীর পানি, সমুদ্রও উত্তাল ব্রাজিলের ফুটবল ব্যবস্থা ভেঙে পড়েছে, অভিযোগ পেলের মেয়ের টুখেলকে ঘুমোতে দিচ্ছে না আর্লিং হালান্ডের বিধ্বংসী পরিসংখ্যান? বিশ্বকাপ ফাইনালের আগে লামিন ইয়ামালের বান্ধবীর অদ্ভুত আবদার যুক্তরাষ্ট্রের লাল কার্ড বিতর্কে চরম বিপাকে ফিফা সভাপতি এমবাপ্পের পেনাল্টি মিসে আলোচনায় ‘স্টাটার’, এই কৌশল কি এখন অকার্যকর? ইংল্যান্ডের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগেই নরওয়ের জার্সির স্টক শেষ

বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেশী নসিহত করার চেষ্টা করছে: পররাষ্ট্র উপদেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-১৭, | ১২:৪৩:৩৮ |

বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেশী নসিহত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেশী নসিহত করার চেষ্টা করছে। এটা সরকারের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। গত ১৫ বছরে তারা নিরপেক্ষ নির্বাচনের জন্য এমন নসিয়ত করেনি, তাহলে এখন কেন করছে?’

 

দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। ‘ঢাকায় ভারতীয় হাইকমিশনকে হুমকি এবং বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ভারতবিরোধী উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানাতে’ এই তলব বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলবের ঘটনা স্বাভাবিক। ঢাকা দিল্লি সম্পর্ক আগে থেকেই টানাপোড়েনে এতে নতুন মাত্রা যোগ হলো কিনা বলা কঠিন।। ভারতে বাংলাদেশের মিশন ছোট করা হবে কিনা এখনও ভাবা হয়নি। প্রয়োজনে সিদ্ধান্ত নেয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..