সর্বশেষ :
স্পেন-বেলজিয়াম ম্যাচে জিতবে কে, কী বলছে সুপার কম্পিউটার? শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ হামলা-পাল্টা হামলা ও ট্রাম্পের তীব্র ক্ষোভ: টিকবে কি আমেরিকা-ইরান শান্তি চুক্তি? বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর বন্যা পরিস্থিতি : দূষিত হতে পারে রিজার্ভারের পানি, বিশেষ পরামর্শ চট্টগ্রাম ওয়াসার ভয়াবহ রূপে খোয়াই নদী, বাঁধ ভেঙে লোকালয়ে বন্যা চট্টগ্রামের কিছু এলাকায় বন্যার পানি খানিকটা কমলেও বিপাকে স্থানীয় বাসিন্দারা বিপৎসীমার ওপরে পাঁচ নদীর পানি, সমুদ্রও উত্তাল ব্রাজিলের ফুটবল ব্যবস্থা ভেঙে পড়েছে, অভিযোগ পেলের মেয়ের টুখেলকে ঘুমোতে দিচ্ছে না আর্লিং হালান্ডের বিধ্বংসী পরিসংখ্যান?

সরাইলে বাস খাদে পড়ে ৩০ শ্রমিক আহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২১, | ০৬:৪৩:২১ |

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি যাত্রীবাহী বাস ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন।

আজ সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, কুট্টাপাড়া এলাকায় অবস্থিত একটি ব্যাগ কারখানায় কর্মরত শ্রমিকদের বহনকারী বাসটি প্রতিদিন আশুগঞ্জ থেকে সরাইলে আসে। আজ সকালে শ্রমিকদের নিয়ে বাসটি কারখানার কাছাকাছি পৌঁছালে একটি ট্রাককে ওভারটেক করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে ১৯ জনকে ভর্তি করা হয়েছে, যাদের বেশিরভাগই নারী শ্রমিক।

খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে।

-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..