সর্বশেষ :
স্পেন-বেলজিয়াম ম্যাচে জিতবে কে, কী বলছে সুপার কম্পিউটার? শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ হামলা-পাল্টা হামলা ও ট্রাম্পের তীব্র ক্ষোভ: টিকবে কি আমেরিকা-ইরান শান্তি চুক্তি? বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর বন্যা পরিস্থিতি : দূষিত হতে পারে রিজার্ভারের পানি, বিশেষ পরামর্শ চট্টগ্রাম ওয়াসার ভয়াবহ রূপে খোয়াই নদী, বাঁধ ভেঙে লোকালয়ে বন্যা চট্টগ্রামের কিছু এলাকায় বন্যার পানি খানিকটা কমলেও বিপাকে স্থানীয় বাসিন্দারা বিপৎসীমার ওপরে পাঁচ নদীর পানি, সমুদ্রও উত্তাল ব্রাজিলের ফুটবল ব্যবস্থা ভেঙে পড়েছে, অভিযোগ পেলের মেয়ের টুখেলকে ঘুমোতে দিচ্ছে না আর্লিং হালান্ডের বিধ্বংসী পরিসংখ্যান?

দুবাইয়ে সিরিয়াকে ২-০ গোলে হারাল বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৮, | ১৩:১৬:০৪ |
১৩ অক্টোবর জর্ডানে এএফসি অ-১৭ নারী টুর্নামেন্টের বাছাই। এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বাংলাদেশ অ-১৭ দল সংযুক্ত আরব আমিরাত সফরে রয়েছে। আরব আমিরাত ফুটবল ফেডারেশন সংলগ্ন মাঠে আজ রাতে অনুষ্ঠিত সিরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে অর্পিতা বিশ্বাসরা ২-০ গোলে জিতেছেন।
 
 
বাংলাদেশ দুই অর্ধে একটি করে গোল করে। দুবাই থেকে নারী দলের মিডিয়া অফিসারের দেয়া তথ্য অনুযায়ী দুই গোলই আলপী আক্তারের।
 
ম্যাচের আয়োজক আরব আমিরাত ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিক ফলাফল প্রদান করেনি৷ এজন্য বাফুফে গোলদাতা ও গোলের সময়ের তথ্য দিতে পারেনি।
 
 
বাংলাদেশ ৯ অক্টোবর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে খেলবে। এই বছরের মার্চ উইন্ডোতে বাংলাদেশ সিনিয়র দল দুবাইয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল। সাবিনা, ঋতুপর্ণারা না থাকায় অনভিজ্ঞ দল নিয়ে বাটলার দুই ম্যাচই হেরেছিল। এবার সাইফুল বারী টিটু অ-১৭ দলকে জেতাতে পারেন কিনা সেটাই দেখার বিষয়।
 
বাংলাদেশ দল ১০ অক্টোবর জর্ডানের উদ্দেশ্যে দুবাই ছাড়বে। অ-১৭ দলের তিন কোচিং স্টাফের দুবাইয়ের ভিসা হয়নি। তারা সরাসরি জর্ডানে পৌঁছাবেন এখন। এএফসি অ-১৭ টুর্নামেন্টের মুল পর্বে খেলতে হলে জর্ডান ও চাইনিজ তাইপের গ্রুপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..