সর্বশেষ :
স্পেন-বেলজিয়াম ম্যাচে জিতবে কে, কী বলছে সুপার কম্পিউটার? শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ হামলা-পাল্টা হামলা ও ট্রাম্পের তীব্র ক্ষোভ: টিকবে কি আমেরিকা-ইরান শান্তি চুক্তি? বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর বন্যা পরিস্থিতি : দূষিত হতে পারে রিজার্ভারের পানি, বিশেষ পরামর্শ চট্টগ্রাম ওয়াসার ভয়াবহ রূপে খোয়াই নদী, বাঁধ ভেঙে লোকালয়ে বন্যা চট্টগ্রামের কিছু এলাকায় বন্যার পানি খানিকটা কমলেও বিপাকে স্থানীয় বাসিন্দারা বিপৎসীমার ওপরে পাঁচ নদীর পানি, সমুদ্রও উত্তাল ব্রাজিলের ফুটবল ব্যবস্থা ভেঙে পড়েছে, অভিযোগ পেলের মেয়ের টুখেলকে ঘুমোতে দিচ্ছে না আর্লিং হালান্ডের বিধ্বংসী পরিসংখ্যান?

শক্তিশালী পাসপোর্ট: তিন ধাপ এগোল বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৩, | ০৯:২২:৪৯ |

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। হেনলি অ্যান্ড পার্টনারসের প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৫-এর সর্বশেষ (ত্রৈমাসিক) হালনাগাদে দেখা গেছে, যেখানে গত বছর দেশটির অবস্থান ছিল ৯৭তম, বর্তমানে বাংলাদেশের অবস্থান ৯৪তম।

সূচক মতে, বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। এই তালিকা তৈরিতে পাসপোর্টধারীদের ভিসামুক্ত, অন-অ্যারাইভাল এবং ই-ভিসা সুবিধার ওপর ভিত্তি করে বিশ্বের ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।

এ বছরের পাসপোর্ট শক্তিমত্তার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, যার নাগরিকরা ১৯৩টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া (১৯০ দেশ)। তৃতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন (১৮৯ দেশ)।

তালিকার পরবর্তী অবস্থানে রয়েছে

৪র্থ: অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন (১৮৮ দেশ), ৫ম: গ্রিস, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড (১৮৭ দেশ), ৬ষ্ঠ: যুক্তরাজ্য (১৮৬ দেশ), ৭ম: অস্ট্রেলিয়া, চেক রিপাবলিক, হাঙ্গেরি, মাল্টা, পোল্যান্ড (১৮৫ দেশ), ৮ম: কানাডা, এস্তোনিয়া, সংযুক্ত আরব আমিরাত (১৮৪ দেশ), ৯ম: ক্রোয়েশিয়া, লাটভিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া (১৮৩ দেশ), ১০ম: আইসল্যান্ড, লিথুনিয়া, যুক্তরাষ্ট্র (১৮২ দেশ)

বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশি পাসপোর্টের অবস্থান উন্নতির এই ধারা বজায় থাকলে ভবিষ্যতে আন্তর্জাতিক ভ্রমণে আরও সুবিধা পেতে পারেন দেশটির নাগরিকরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..