সর্বশেষ :
স্পেন-বেলজিয়াম ম্যাচে জিতবে কে, কী বলছে সুপার কম্পিউটার? শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ হামলা-পাল্টা হামলা ও ট্রাম্পের তীব্র ক্ষোভ: টিকবে কি আমেরিকা-ইরান শান্তি চুক্তি? বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর বন্যা পরিস্থিতি : দূষিত হতে পারে রিজার্ভারের পানি, বিশেষ পরামর্শ চট্টগ্রাম ওয়াসার ভয়াবহ রূপে খোয়াই নদী, বাঁধ ভেঙে লোকালয়ে বন্যা চট্টগ্রামের কিছু এলাকায় বন্যার পানি খানিকটা কমলেও বিপাকে স্থানীয় বাসিন্দারা বিপৎসীমার ওপরে পাঁচ নদীর পানি, সমুদ্রও উত্তাল ব্রাজিলের ফুটবল ব্যবস্থা ভেঙে পড়েছে, অভিযোগ পেলের মেয়ের টুখেলকে ঘুমোতে দিচ্ছে না আর্লিং হালান্ডের বিধ্বংসী পরিসংখ্যান?

এ মাসে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে বেশি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-০২, | ০৭:৩৪:০৬ |

শীতের মাস ডিসেম্বর ও জানুয়ারিতে দেশে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারি মাসেও সেই ধারাবাহিকতা থেকেছে। রবিবার (২ মার্চ) থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। মার্চ মাসজুড়েই থাকবে রমজান। আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি মার্চ মাসে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে বেশি। এ মাসের ৯ তারিখের পর তাপমাত্রা ক্রমাগত বাড়তে পারে। মাসের শেষ দিকে এক থেকে দুটি তাপপ্রবাহ বয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। কালবৈশাখীরও সম্ভাবনা আছে এ মাসে।

আবহাওয়া অধিদপ্তর আজ মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিয়েছে। সেখানেই এ মাসের পূর্বাভাস এবং গত মাসের পরিস্থিতি তুলে ধরেছে।

চলতি বছর শীত ততটা পড়েনি। গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা শূন্য দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। আর ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা ছিল ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। ফেব্রুয়ারিতে বৃষ্টিও হয়েছে প্রায় ৭৭ শতাংশ কম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..