সর্বশেষ :
স্পেন-বেলজিয়াম ম্যাচে জিতবে কে, কী বলছে সুপার কম্পিউটার? শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ হামলা-পাল্টা হামলা ও ট্রাম্পের তীব্র ক্ষোভ: টিকবে কি আমেরিকা-ইরান শান্তি চুক্তি? বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর বন্যা পরিস্থিতি : দূষিত হতে পারে রিজার্ভারের পানি, বিশেষ পরামর্শ চট্টগ্রাম ওয়াসার ভয়াবহ রূপে খোয়াই নদী, বাঁধ ভেঙে লোকালয়ে বন্যা চট্টগ্রামের কিছু এলাকায় বন্যার পানি খানিকটা কমলেও বিপাকে স্থানীয় বাসিন্দারা বিপৎসীমার ওপরে পাঁচ নদীর পানি, সমুদ্রও উত্তাল ব্রাজিলের ফুটবল ব্যবস্থা ভেঙে পড়েছে, অভিযোগ পেলের মেয়ের টুখেলকে ঘুমোতে দিচ্ছে না আর্লিং হালান্ডের বিধ্বংসী পরিসংখ্যান?

দুপুরে এসে বিকেলে পুরোদমে অনুশীলনে হামজা চৌধুরি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৬, | ১২:৫৬:৫৯ |
এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আগেই ডাক পড়েছিল হামজা দেওয়ান চৌধুরির। সেলক্ষ্যে আজ (সোমবার) সকাল ১১টায় ঢাকায় পা রাখেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা বাংলাদেশের এই তারকা মিডফিল্ডার। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে হোটেল পৌঁছাতে দুপুর ১২টা। সামান্য বিশ্রাম নিয়েই বিকেল ৫টায় হামজা চৌধুরি অনুশীলনে হাজির।
 
 
বাংলাদেশ দল হংকংয়ের জন্য অনুশীলন শুরু করেছিল ৩০ সেপ্টেম্বর থেকে। সপ্তাহ খানেক অনুশীলন হলেও হামজা না আসায় অপূর্ণতা ছিল। আজ জামালদের সঙ্গে হামজা অনুশীলন করায় বাড়তি মাত্রা যোগ হয়। ফুটবলারদের মধ্যেও একটু উন্মাদনা লক্ষ্য করা গেছে। অনেকেই হামজার সঙ্গে খুনসুটি ও ছবিতে পোজ দিয়েছেন।
 
 
হামজার ভ্রমণক্লান্তি রয়েছে। হোটেলে সামান্য বিশ্রাম নিয়েও তিনি দলের সঙ্গে অনুশীলন যোগ দিয়ে সবাইকে মাতিয়ে রেখেছেন। হাসিমুখে সবার সঙ্গে হাত মেলাতে দেখা গেছে হামজাকে। তিনদিন (৯ অক্টোবর) পরই হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। ফুটবলারদের চাপ থাকলেও হামজা আসায় তারা যেন খানিকটা নির্ভরতা খুঁজে পেয়েছেন।
 
 
১০ জুন ঢাকায় সিঙ্গাপুর ম্যাচের জন্য দেশে এসেছিলেন হামজা। সেবারও তিনি সকালে এসে বিকেলেই অনুশীলনে যোগ দিয়েছিলেন। এবার হংকং ম্যাচের সময় যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি করলেন।  আজ জাতীয় স্টেডিয়াম বিকেল ৫টায় অনুশীলন শুরু হয়ে ঘণ্টা দুয়েকের মতো চলেছে। মিডিয়ার জন্য উন্মুক্ত ছিল প্রথম ১৫ মিনিট। সেই সময়ের মধ্যে জাতীয় দলের সিনিয়র ও নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু বর্মণকে রানিং করতে দেখা যায়। হামজা ক্যাম্পে যোগ দেওয়ায় হংকং ম্যাচে উন্মাদনা বেড়েছে। গণমাধ্যমের উপস্থিতি অনেক থাকলেও স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এতে যেন জল ঢেলে দিলেন। কোচিং স্টাফ কিংবা খেলোয়াড় কাউকে আজ গণমাধ্যমের সঙ্গে পাঠাননি কথা বলার জন্য। মাঠের ফলাফলে সেই অর্থে সফলতা নেই, অথচ মিডিয়ার ওপর বিধি-নিষেধ আরোপ এবং ফেডারেশনকে নানাবিধ আবদার অব্যাহত রয়েছে স্প্যানিশ কোচ ক্যাবরেরার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..