সর্বশেষ :
স্পেন-বেলজিয়াম ম্যাচে জিতবে কে, কী বলছে সুপার কম্পিউটার? শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ হামলা-পাল্টা হামলা ও ট্রাম্পের তীব্র ক্ষোভ: টিকবে কি আমেরিকা-ইরান শান্তি চুক্তি? বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর বন্যা পরিস্থিতি : দূষিত হতে পারে রিজার্ভারের পানি, বিশেষ পরামর্শ চট্টগ্রাম ওয়াসার ভয়াবহ রূপে খোয়াই নদী, বাঁধ ভেঙে লোকালয়ে বন্যা চট্টগ্রামের কিছু এলাকায় বন্যার পানি খানিকটা কমলেও বিপাকে স্থানীয় বাসিন্দারা বিপৎসীমার ওপরে পাঁচ নদীর পানি, সমুদ্রও উত্তাল ব্রাজিলের ফুটবল ব্যবস্থা ভেঙে পড়েছে, অভিযোগ পেলের মেয়ের টুখেলকে ঘুমোতে দিচ্ছে না আর্লিং হালান্ডের বিধ্বংসী পরিসংখ্যান?

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের সফলভাবে শেষ করার প্রতিশ্রুতি রাশিয়ার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-০৩, | ১১:২৫:৩২ |

নিরাপত্তা, গুণগত মান রক্ষা এবং আন্তর্জাতিক মান বজায় রাখার ওপর জোর দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (আরএনপিপি)-র কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য রাশিয়া তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

সোমবার (৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন রবিবার (৩ মার্চ) পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎকালে তার এ প্রতিশ্রুতির পুনরুক্তি করেন।

বৈঠক চলাকালে রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবকে রাশিয়ান ফেডারেশনের স্টেট করপোরেশন ফর নিউক্লিয়ার এনার্জি (রোসাটম) এর মহাপরিচালক আলেক্সেই লিখাচেভের সাম্প্রতিক বাংলাদেশ সফর সম্পর্কে অবহিত করেন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সার্বিক তথ্য প্রদান করেন।


এসময় পররাষ্ট্র সচিব বলেন যে, এই প্রকল্পের দ্রুত সমাপ্তির ওপর বাংলাদেশ সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। সেইসঙ্গে, তিনি বাংলাদেশের জ্বালানি ও অবকাঠামো খাতে রাশিয়ার মূল্যবান অবদানের প্রশংসা করেন।

বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে পররাষ্ট্র সচিব জানান।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়েও আলোচনা করা হয় এবং আলোচনায় আন্তর্জাতিক ফোরামে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক চ্যালেঞ্জসমূহের বিষয়ে সংলাপ অব্যাহত রাখার ওপর জোর দেওয়া হয়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..